,

ভোক্তা পর্যায়ে পেঁয়াজের কেজি ৪৫ টাকা অস্বাভাবিক নয়

news-image

নিউজ ডেস্ক : কৃষকের জন্য কেজিপ্রতি পেঁয়াজ ২৫ টাকা ও ভোক্তা পর্যায়ে ৪৫ টাকা হলে সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়াট রিপোর্টার্স ফোরাম’আয়োজিত সংলাপে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ ১৮ থেকে ২০ থেকে টাকা পড়ে বলেও জানান টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষকের জন্য কেজিপ্রতি পেঁয়াজ ২৫ টাকা ও ভোক্তা পর্যায়ে ৪৫ টাকা হলে সমস্যা হবে না। কৃষক ২৫ টাকার কমে দাম পেলে উৎপাদনে আগ্রহী হবে না।

ভোক্তা পর্যায়ের দামের কথা বলতে গিয়ে তিনি বলেন, ঢাকার মানুষ ৪৫ কেজি দরে পেঁয়াজ কিনবে- এটা আমিও চাই; এটা অস্বাভাবিক না। যদি পেঁয়াজের দাম ৫০ টাকা বা তার বেশি হয় তাহলে মনে করব বাজার….।

কৃষকদের ‘বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে’সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে, এজন্য এখন থেকে মানুষকে সাশ্রয়ী হতে হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্র বর্জন করতে হবে। দেশের কয়টি রাজনৈতিক দল মনে করছে- বাংলাদেশে শ্রীলঙ্কার পরিস্থিতি হবে, কিন্তু তা কখনও হবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, তেল-চিনি ডালসহ বিভিন্ন পণ্য আমদানির ওপর নির্ভরশীল। ৯০ শতাংশ আমদানি করে চাহিদা পূরণ করতে হয়। আন্তর্জাতিক বাজারের দাম বাড়লে দেশের কিছু করার থাকে না। এ কয়েকটি পণ্য বেসরকারি সেক্টর আমদানি করে চাহিদা পূরণ করছে।

এদিকে ভারত রপ্তানি বন্ধের পর এখনও সেখান থেকে গম পাওয়ার বিষয়ে আশাবাদী টিপু মুনশি।

তিনি বলেন, সেদেশের সরকার বলেছে, তাদের প্রতিবেশী দেশের ক্ষেত্রে এ বিষয়টি অন্যভাবে নেবে। তাই ভারত থেকেও গম পাওয়ার আশা আছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য