,

বিজেপি নেতাকে কষে চড় মারলেন এনসিপি কর্মী

news-image

অনলাইন ডেস্ক : ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) এক কর্মী মহারাষ্ট্র রাজ্য বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেকরের মুখে কষে চড় বসিয়েছেন। এনসিপি নেতা শরদ পাওয়ারকে অপমান করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ক্ষেপে গিয়ে তিনি এই কাজ করে বসেন।

পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান চন্দ্রকান্ত পাতিল ওই ঘটনার ভিডিও অনলাইনে পোস্ট করে লেখেন, ‘মহারাষ্ট্র ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বিনায়ক আম্বেকর এনসিপি গুন্ডাদের আক্রমণের শিকার হয়েছেন এবং বিজেপির পক্ষ থেকে আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। এই এনসিপি গুন্ডাদের অবিলম্বে মোকাবিলা করতে হবে।’

মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার এনসিপি। ভিডিওতে দেখা গেছে, কিছু লোকের সঙ্গে আম্বেকরের ঝগড়া হচ্ছে। ওই সময় তিনি একটি ডেস্কে বসে আছেন। ঝগড়ার মাঝেই এক ব্যক্তি তাকে চড় মারেন।

এর আগে শনিবার শরদ পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল এবং শিক্ষার্থী নিখিল ভামরেকে গ্রেপ্তার করা হয় বলে রোববার জানায় এনডিটিভি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য