,

ফেসবুকে ‘উসকানি’, নূরের বিরুদ্ধে থানায় অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ‘উসকানিমূলক মন্তব্য’ করার অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে।

ঢাকা আইন জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ অভিযোগটি দায়ের করেছেন। আজ রোববার শাহবাগ থানায় নুরুলের বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়।

অভিযোগে ওই ছাত্রলীগ নেতা বলেন, গতকাল শনিবার রাতে তিনি দেখতে পান যে নুরুল হকের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। এটি রাষ্ট্রের জন্য চরম মানহানিকর। ওই পোস্টের লিংকটিও অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে নুরুল হক জানান, অভিযোগে যে ফেসবুক পেজের কথা উল্লেখ করা হয়েছে, সেটি একটি ভুয়া পেজ। এরই মধ্যে তার আসল পেজে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন যে উল্লেখিত পেজটি ভুয়া। ওই ভুয়া পেজ যারা চালায়, তাদের খুঁজে বের করে প্রশাসন ব্যবস্থা নিক। কারণ, পোস্টটি আপত্তিকর।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার বলেন, তারা একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য