,

কনুই-হাঁটুর কালচে দাগ দূর করার উপায়

news-image

চুল ও ত্বকের পাশাপাশি নিতে হবে হাতের ও পায়ের যত্ন। ত্বকের তুলনায় অনেকেরই হাতের কনুই এবং হাটুর অংশ কালচে থাকে। সময় স্বল্পতার কারনে পার্লারে গিয়ে মেনিকিউর বা পেডিকিউর করার সময় আমাদের হয়ে ওঠে না। তবে ঘরোয়া উপায়েই যত্ন নিতে পারেন হাতের ও পায়ের। কিভাবে দূর করবেন কনুই ও হাঁটুর কালচে দাগ আসুন তা জেনে নেই-

 লেবুর রস কনুই ও হাটুর কালচে দাগ দূর করতে বেশ কার্যকরী। প্রতিদিন গোসলের সময় এক টুকরো লেবু নিয়ে এটি হাঁটু এবং কনুই এর কালো দাগের উপর ১০ মিনিট ম্যাসাজ করুন। প্রতিনিয়ত ব্যবহার হাতের পায়ের কালচে দাগ দ্রুত দূরীকরণে সাহায্য করবে।

 অলিভ অয়েল ও চিনির সাহায্যেও বানিয়ে নিতে পারেন স্ক্রাব। যা কালচে দাগ খুব সহজেই দূর করবে। এর জন্য দুই টেবিল চামচ অলিভ অয়েল ও দুই টেবিল চামচ চিনি একত্রে মিশিয়ে হাঁটু এবং কনুইতে ম্যাসাজ করুন। এটি মৃত কোষ দূর করবে। হাত ও পায়ের ত্বক উজ্জ্বল করবে।

 কনুই ও হাটুর কালচে দাগ দূর করতে টকদই ও বেসনের প্যাক বেশ উপকারী। এক চা চামচ টকদই ও এক চা চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি কনুই ও হাঁটুর কালচে অংশের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দ্রুত উপকার পেতে নিয়মিত ব্যবহার করুন। কালো দাগ হালকা করার পাশাপাশি এটি ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং কোমল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না