,

উত্তর কোরিয়ায় তিনদিনে করোনা শনাক্ত ৮ লাখের বেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের এক নতুন অধ্যায়ের সাক্ষী হচ্ছে উত্তর কোরিয়া। গত তিনদিনের মধ্যে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২০ হাজার। আজ রোববার নতুন করে আরও ১৫ জন জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএে এক প্রতিবেদনে বলেছে, দেশটিতে এখন পর্যন্ত ৪২ জন মারা গেছেন এবং ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ ছাড়া ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন চিকিৎসাধীন রয়েছে। চলমান পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ায় টিকাবিহীন জনসংখ্যার মধ্যে রোগের বিস্তার ধীর করতে কোয়ারেন্টিনের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু তারপরও দেশটিতে এখন প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক নতুন কেস শনাক্ত হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া নিশ্চিত করে যে, রাজধানী পিয়ংইয়ংয়ে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরপরেই দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেন কিম জং উন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না