,

ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

news-image

অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।শনিবার (১৪ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে তিউনিশিয়ার নৌবাহিনী।

বাংলাদেশি ছাড়াও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর একজন রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

উদ্ধার ব্যক্তিরা লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন, যা তিউনিসিয়ার উত্তরপূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত মাসে লিবিয়ান কর্তৃপক্ষ ৫৪২ জন অভিবাসীকে গ্রেফতার করেছে। তারা জাহাজে করে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

২০২১ সালে ভূমধ্যসাগরে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪০১।

সূত্র: এএফপি, আরব নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য