,

বলিউড ডিভার জন্মদিন আজ

news-image

বিনোদন ডেস্ক : বয়সের ঘড়িটার কাঁটাগুলো আশ্চর্য জাদুমন্ত্রবলে যেন আটকে রেখেছেন। পৃথিবীটাই বুড়িয়ে যাচ্ছে। তবু বয়স বাড়ছে না তার। বলছি বলিউড ডিভা মাধুরী দীক্ষিত আজ ৫৪ বছরে পা রাখলেন। বয়স তার কাছে কেবলই একটা সংখ্যা। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আপনার বয়স ১০ হোক কিংবা ১০০- প্রতিভা তো আর বুড়িয়ে যাবে না। বয়সের সঙ্গে সঙ্গে প্রতিভা বরং আরও পরিণত হয়।’ ১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাধুরীর। ১৯৮৮ সালে ‘তেজাব’-এর মাধ্যমে দর্শক মহলে বিপুল সাড়া ফেলেন। এ ছবি দিয়ে তিনি প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর নমিনেশন পান। এর পর থেকেই বলিউডে মাধুরী নামের নক্ষত্রের উত্থান শুরু। দীর্ঘ তিন যুগ ধরে উপমহাদেশীয় চলচ্চিত্রপ্রেমীদের আকৃষ্ট করে রেখেছেন তিনি। তার সৌন্দর্যে ভক্ত-দর্শকদের মতো মুগ্ধ বলিউড তারকারাও। বিশেষ করে মাধুরীর হাসি কোটি পুরুষের কাছেই আরাধ্য। তাকে নিয়ে চলচ্চিত্রের এক অনুষ্ঠানে উপস্থিত মেয়েদের উদ্দেশে শাহরুখ খান বলেছিলেন, ‘তোমরা অনেক সুন্দরী হতে পারবে। কিন্তু কখনই মাধুরী হতে যেও না। কারণ ওটা হওয়া যায় না। ওর সৌন্দর্য ঈশ্বরের আশীর্বাদ।’ সৌন্দর্যের পাশাপাশি অভিনয় ও নাচ দিয়ে মাধুরী নিজেকে ভারতীয় দর্শকের কাছে দেবীরূপে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘দিল’, ‘সাজন’, ‘আনজাম’, ‘কয়লা’, ‘খলনায়ক’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হাম তুমহারে সনম’, ‘দেবদাস’ প্রভৃতি।

অজানা ১০

> অভিনেত্রী হতে চাননি মাধুরী! চমকে ওঠার মতো তথ্য হলেও এটাই সত্যি। নিজের ক্যারিয়ারে হতে চেয়েছিলেন একজন মাইক্রোবায়োলজিস্ট। ভাগ্যিস অভিনেত্রী হয়েছিলেন। না হয় মাধুরীর মতো অমন রূপবতীর প্রাণ ভোলানো অভিনয় কোথায় পেত দর্শক?

> কার্গিল যুদ্ধের সময় এক পাকিস্তানি বৃদ্ধ বলেছিলেন, ‘ভারত যদি তাদের মাধুরী দীক্ষিতকে দিয়ে দেয়, তা হলেই এ দেশ ছেড়ে চলে যাব।’ বৃদ্ধের কথা শুনে বোঝা যায়- শুধু বলিউড নয়, বাইরেও সমান জনপ্রিয় ছিলেন এ অভিনেত্রী।

> মাধুরীর সমালোচকরা সব সময় তাকে সমালোচনার বানে ভাসাতে প্রস্তুত থাকতেন। সমালোচকদের ধারণা ছিল, মাধুরী কেবল নিজের নাচের কারণেই টিকে আছেন। সমালোচকদের জবাব দিতে সে বছর সেরা অভিনেত্রী হিসেবে বেশ কয়েকটি পুরস্কার জিতে নেন এই লাস্যময়ী।

> এ সময়ের দুই জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর ও রণবীর কাপুর মাধুরী বলতেই অজ্ঞান।

> ২০১৩ সালের মার্চে ভারতে স্বামী-সন্তানসহ ফিরে এসে একটি অনলাইন ডান্স একাডেমি চালু করেন মাধুরী। সেখান থেকে ভক্তরা নাচের স্টেপ অনুশীলন করতে পারেন।

> বলিউড অঙ্গনে সবাই তাকে ‘ডিরেক্ট একট্রেস’ নামেই চেনে।

> চলচ্চিত্র নির্মাতা সুরাজ ভারজাতিয়া একবার বলেছিলেন, ‘যেসব পরিচালকের মাধুরীর সঙ্গে কাজ করার মতো সৌভাগ্য হয়নি, তাদের কাজের অনেকখানি অংশই অপূর্ণ থেকে গেল।’ আর সুভাষ ঘাই বলেছিলেন, ‘আমার জীবনের সেরা শিক্ষার্থী মাধুরী।’

> ‘দেবদাস’ ছবির ‘কাহে ছেড়ে ছেড়ে মোহে’ গানে ৩০ কেজি ওজনের পোশাক পরা অবস্থায় পুরো শুটিং করেছেন মাধুরী।

> বলা হয়ে থাকে, অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করতে করতে তার প্রতি দুর্বল হয়ে পড়েন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে সঞ্জয়-মাধুরীকে নিয়ে প্রেমের গল্প বলিউডের বাতাসে ভেসে বেড়ালেও এ সম্পর্কটি বেশিদিন স্থায়ী হয়নি। এটা সবাই জানেন, সঞ্জয়কে গোপনে বিয়ে করেছিলেন মাধুরী। পরে অপরাধ জগতের সঙ্গে সঞ্জয়ের সম্পর্কের কারণে নিজেকে সরিয়ে নেন। তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবিও সে সময়ের মিডিয়ায় প্রকাশিত হয়ে যায়।

> নব্বইয়ের দশকে বলিউডে ক্যারিয়ার শুরু করলেও ‘তেজাব’ ছবির পর সব মহলে সমাদৃত হন এ অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না