,

নতুন খবর দিলেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের সিনেমা মুক্তি মানেই যেন ঈদ উৎসব। তার বেশিরভাগ ছবি উৎসবকে কেন্দ্র করেই মুক্তি দেওয়া হয়। কখনও ঈদ, কখনও দিওয়ালিতে তার ছবি আসে। সে বিষয়টি মাথায় রেখেই হয়তো নতুন ছবির নাম ঠিক করেছেন সালমান। তার নতুন ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। ছবিতে সালমানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পূজা হেগড়ে।

ইনস্টাগ্রামে পূজা সালমান খানের আইকনিক ব্রেসলেট পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘শুটিং শুরু হয়েছে।’

আজ শনিবার সালমানও একটি ছবি পোস্ট করেছেন। সেখানেও তিনি শুটিং শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে ব্যতিক্রমী লুকে দেখা গেছে সালমানকে। তার হাতেও ছিল সেই ব্রেসলেট। ছবির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির শুটিং শুরু হওয়ার কথাই জানিয়েছেন সালমান ও পূজা।

সালমানকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‌‘অন্তিম’ ছবিতে। আর এ বছর পূজার তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ‘রাধে শ্যাম’, ‘আচারিয়া’ ও ‘বিস্ট’। মুক্তির অপেক্ষায় আছে পূজার ‘সার্কাস’ ও ‘এফথ্রি’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য