,

বঙ্গবন্ধুর নাম কেউ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫ এর পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়।বারবার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার। কিন্তু এখন তা আর পারবে না। কারণ নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক সচেতন।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে এ গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়েশেখ হাসিনা এবং শেখ রেহানা।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের গ্রন্থাগার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে নতুন প্রজন্ম কে সহায়তা করবে।

বঙ্গবন্ধুর খুনিদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ৭৫ এরপর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতার খুনিদের বিচার বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য