,

কল্যাণময় সমাজ গঠনই ছিল গৌতম বুদ্ধের অনন্য প্রচেষ্টা : জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে আজ শনিবার দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের ঐতিহ্য বিজড়িত বুদ্ধপূর্ণিমা বিশ্বের সব বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানিত।

জিএম কাদের বলেন, ‘অহিংসা পরম ধর্ম’ গৌতম বুদ্ধের এই অমীয় বাণী শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ। ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে কল্যাণময় সমাজ গঠনই ছিল গৌতম বুদ্ধের অনন্য প্রচেষ্টা।

তিনি আরও বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ‘বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’ গঠন করে ইতিহাস হয়ে আছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি সব ধর্মের আচার-আচরণে সমান সুযোগ সৃষ্টি করেছিলেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সবার সুখ, শান্তি ও সম্বৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যত কামনা করেন জাপা চেয়ারম্যান।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা