,

ছেলেরা ভয়ে কাছে ঘেঁষে না: কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : একে একে সব তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। কিন্তু কঙ্গনা রানাউত সেই অবিবাহিতই রয়ে গেলেন। বলিউডের আইবুড়ো মেয়ের তকমা যেন ঘোচার নয়! কারণটা কী? এ নিয়ে প্রশ্ন করা হলে যা বললেন কঙ্গনা, তাতে ফের চক্ষু চড়কগাছ ভক্তদের।

এ মাসেই মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত এবং অর্জুন রামপাল অভিনীত ছবি ‘ধাকড়’। তার প্রচারে আপাতত ভীষণ ব্যস্ত তারকা-কলাকুশলীরা। তবে বিতর্ক যে পিছু ছাড়ে না কঙ্গনার! নিজের সঞ্চালনায় রিয়্যালিটি শো ‘লক আপ’ শেষ হতেই প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন একের পর এক। আর সেই পথেই ফাঁস করেছেন, কেন এখনও বিয়ে হয়নি তার!

নতুন ছবি নিয়ে এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, তার নামে প্রতিনিয়ত গুজব রটে, সেই কারণেই ছেলেরা ভয়ে পিছু হটে যান। বাস্তব জীবনেও কি অভিনেত্রী এতটাই ‘ধাকড়’ বা কুখ্যাত? সে প্রশ্ন করতে হেসে কুটিপাটি ‘কুইন’। বলেছেন, ‘‘দূর, তাই মনে হয়? কাকে মারধর করব আমি?’’ তবে রসিকতা করেই তার পর সংযোজন, ‘‘অবশ্য হ্যাঁ, সংবাদমাধ্যম যা সব গুজব রটায় আমার নামে, তাতে এ-ও শুনেছি, আমি নাকি ছেলেদের ধরে মারি! আর সেই কারণেই কেউ ধারেকাছে ঘেঁষে না!’’

কথার মাঝখানেই ঢুকে পড়েন ‘ধাকড়’-এ তার সহ-অভিনেতা অর্জুন রামপাল। কঙ্গনার প্রশংসা করে বলেন, ‘‘আমি শুধু বলতে পারি যে, কঙ্গনা এক জন দুর্দান্ত অভিনেত্রী। তিনি যা কিছু করেন, তা চরিত্রের প্রয়োজনেই করেন। বাস্তব জীবনে একেবারেই তেমন নন। বরং তিনি খুবই নরম প্রকৃতির, মিষ্টি স্বভাবের মানুষ, তার উপরে ধার্মিকও। কাজের বাইরে সারা ক্ষণ পুজো-আচ্চা, যোগব্যায়াম, প্রাণায়ম নিয়ে ডুবে থাকেন। বলতে গেলে, কঙ্গনা পর্দার বাইরে খুবই সাধারণ একজন মানুষ।’’

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘ধাকড়’-এর ঝলক। ঝড় তুলেছে নেটমাধ্যমে। বহু মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই নিরীক্ষামূলক উদ্যোগকে। রজনীশ ঘাই পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০ মে। আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য