,

ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর, যা বললেন ভিকি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে প্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়েতে ভক্তরা খুশিতে মেতেছিলেন। এবার আরেকটি নতুন খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ!

সন্তান আগমনের খবরে উচ্ছ্বসিত ক্যাটরিনা-ভিকি। এ অভিনেত্রী এখন দুই মাসের অন্তঃসত্ত্বা। বলিউড পাড়ায় গত কয়েকদিন ধরেই এ গুঞ্জন উড়ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। শুধু ক্যাটরিনা-ভিকি নয়, আনন্দের এ খবর জানার পর দুই পরিবারের সদস্যরাও উচ্ছ্বসিত বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

শুধু তাই নয়, বেশ কয়েকজন প্রযোজক যারা তাদের ছবির জন্য ক্যাটরিনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তারাও নাকি সময়সূচি বদলাচ্ছেন। বলিউড সূত্রে জানা গেছে, ‘মেরি ক্রিসমাস’-এর পর ক্যাটরিনার সব ছবির শুটিং পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২৩ সালে।

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভিকি জানান, এ খবরের কোনো সত্যতা নেই, পুরোটাই গুজব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য