,

লিবিয়া থেকে ‘শুন্য হাতে’ দেশে ফিরলেন ১৬২ বাংলাদেশি

news-image

কূটনৈতিক প্রতিবেদক : লিবিয়া থেকে স্বেচ্ছায় নিজ যেতে ইচ্ছুক আটকে পড়া অভিবাসীদের মধ্যে ১৬২ বাংলাদেশি শুন্য হাতে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার তারা দেশে পৌঁছান। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন।

এস এম শামীম উজ জামান বলেন, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে প্রায়ই দেশে ফেরত পাঠানো হয় প্রবাসী বাংলাদেশিদের। তারই ধারাবাহিকতায় আবারও ১৬২ বাংলাদেশি আইওএমের একটা চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফিরেছেন।

ফেরত আসাদের মধ্যে প্রবাসী মো. আবুল বাসার আক্ষেপ করে বলেন, ‘অনেক আশা নিয়ে ভাগ্যান্নোয়নের জন্য লিবিয়ায় পাড়ি জমিয়েছিলাম । কিন্তু কয়েক বছরেও ভাগ্য বদলানো তো দূরে থাক, শুন্য হাতে ফিরতে হচ্ছে দেশে। ’

দেশে ফিরে আসা অন্যরা জানান, তাদের দেশে পাঠাতে সংশ্লিষ্টরা সকল প্রয়োজনীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করেছেন। সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার বেনগাজি প্রবাসী, বেনিনা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং বিশেষ করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ভাগ্য বদলের আশায় দেশ থেকে প্রতি বছর বিভিন্ন দেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি। দেশ ভিন্নতায় কারো কারো ভাগ্য বদলালেও ভাগ্য বদলানোর সৌভাগ্য হয়ে ওঠে না যুদ্ধবিধস্ত দেশ লিবিয়া প্রবাসী অনেক বাংলাদেশির।

একশ্রেণির অসাধু দালাল চক্রের মিথ্যা প্রলোভনে গ্রামাঞ্চলের সহজ সরল মানুষগুলো বিভিন্ন সমিতি আর ভিটেমাটি বন্ধক ও ধার দেনায় ঋণগ্রস্থ হয়ে অনিশ্চিত ভবিষ্যত লিবিয়ায় পাড়ি জমান।লিবিয়ায় অনিশ্চিত ভবিষ্যতে টিকে থাকার চেষ্টাও করেন অনেকেই।

লিবিয়ার নানা সঙ্কটে সল্প বেতনে চাকরি করে ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক ত্যাগতীতিক্ষা আর ধৈর্য্যের শেষ প্রান্তে একপর্যায়ে কেউ কেউ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছাতে চেষ্টা করেন ইতালিতে। যেখানে দালাল চক্রের প্রতারনায় সাগরে দুর্ঘটনার স্বীকার হয়ে নিখোঁজ আর মৃত্যুর খবরে প্রায়ই সংবাদের শিরোনাম হয়ে থাকেন শত শত বাংলাদেশি

এর মধ্যে লিবিয়ার কোস্ট গার্ডের অভিযানে প্রায়ই আটক হয়ে বিভিন্ন জেলে বন্দিও থাকতে হয় অনেকের।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না