,

ভারতে রেকর্ড তাপপ্রবাহে আকাশ থেকে পড়ছে পাখি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বইছে তীব্র তাপপ্রবাহ, বিশেষ করে গুজরাটে। কমে গেছে পানির উৎস। সেখানে পানি শূন্যতায় ভুগছে পাখিরা। এমন পরিস্থিতিতে প্রতিদিন আকাশ থেকে উড়ন্ত পাখি মাটিতে পড়ছে। রাজ্যটির উদ্ধারকর্মীরা এরই মধ্যে কয়েকডজন পাখি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মে দক্ষিণ এশিয়ার বড় অংশ শুকিয়ে যাচ্ছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন।

আহমেদাবাদের অলাভজনক জীবদয়া চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি পশু হাসপাতালের চিকিৎসকরা বলেন, গত কয়েক সপ্তাহে তারা হাজার হাজার পাখির চিকিৎসা করেছেন। তাছাড়া উদ্ধারকারীরা প্রতিদিন আকাশের বেশি ওপরে উড়ে এমন কয়েক ডজন পাখি নিয়ে আসছেন বলেও জানান তারা।

মনোজ ভাবসার বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের পরিস্থিতি বেশি খারাপ। এই সময়ে প্রচণ্ড তাপপ্রবাহে আক্রান্ত পাখির সংখ্যা ১০ শতাংশ বেড়েছে। মনোজ এক দশকেরও বেশি সময় ধরে পাখিদের উদ্ধার করছেন ও ট্রাস্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

বুধবার ট্রাস্ট পরিচালিত হাসপাতালের পশু চিকিৎসকদের পাখিদের মাল্টি-ভিটামিন ট্যাবলেট খাওয়ানো ও সিরিঞ্জ ব্যবহার করে মুখে পানি দিতে দেখা গেছে।

গুজরাটের স্বাস্থ্য কর্মকর্তারা তাপমাত্রা বৃদ্ধির কারণে হিটস্ট্রোক ও অন্যান্য তাপ-সম্পর্কিত রোগের জন্য হাসপাতালগুলোতে বিশেষ ওয়ার্ড স্থাপনের পরামর্শ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য