,

গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মহাসড়কের চরভাবলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

জাহিদুলের খালাতো ভাই হাবিবুর রহমান জানান, জাহিদুল এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেনের কাজ দেখাশোনা করতেন। বগুড়া থেকে টাঙ্গাইলে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

এসআই লিটন জানান, মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জাহিদুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য