,

একই সঙ্গে দুজন পুরুষের দ্বারা অন্তঃসত্ত্বা হতে পারবেন, দাবি নারীর

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক নারী দাবি করেছেন, তিনি একই সঙ্গে দুজন পুরুষের দ্বারা অন্তঃসত্ত্বা হতে পারবেন। কারণ জন্ম থেকেই তার জরায়ু, সারভিক্স, যোনি সবই দুটি করে। বিজ্ঞানের ভাষায় বিষয়টিকে বলা হয় ‘ইউটেরাস ডাইডেলফিস’। অ্যারিজোনার ওই নারী বিরল এ অবস্থার শিকার হওয়ার কথা জানিয়েছেন টিকটকে।

লিয়ান্নে নামের ওই নারী জানান, বিরল এ অবস্থার সম্পর্কে সচেতনতা বাড়ানোই তার লক্ষ্য। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তার ভিডিও। তিন লাখেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। কেউ কুর্নিশ জানিয়েছেন তার সাহসকে, কেউ প্রকাশ করেছেন বিস্ময়। শুধু নিজের অবস্থার কথা জানানোই নয়, বিষয়টি সম্পর্কে নেটিজেনদের একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।

অনেকেই তাকে প্রশ্ন করেছেন তার ঋতুস্রাব নিয়ে। জবাবে লিয়ান্নে জানিয়েছেন, দুই যৌনাঙ্গে দুবার ঋতুস্রাব হয় তার। তবে সাধারণত দুই যৌনাঙ্গে প্রায় একই সঙ্গে ঋতুস্রাব হয় বলে খুব একটা ঝক্কি পোহাতে হয় না তাকে।

সন্তানধারণে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নে তিনি জানিয়েছেন, একই সঙ্গে দুজন আলাদা পুরুষের দ্বারা অন্তঃসত্ত্বা হতে পারবেন তিনি। তবে বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহী নন বলেই জানান লিয়ান্নে। তিনি জানান, যোনির অভ্যন্তরে একটি বিভাজিকার মাধ্যমে দুটি আলাদা পথ তৈরি হয়েছে। এই পথ দুটি আলাদা আলাদা জরায়ুতে যায় বলে দাবি করেছেন তিনি। সূত্র : আনন্দবাজার ও নিউইয়র্ক পোস্ট।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য