,

চার্জার ফ্যানের ভেতর দেড় কোটি টাকার স্বর্ণ বার, বিমানযাত্রী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তাকে গতকাল বুধবার সন্ধ্যায় সোনার বারসহ গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাহরাইন থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামেন শফিকুল ইসলাম। তার লাগেজ স্ক্যান করার সময় চার্জার ফ্যানের ভেতরে লুকানো স্বর্ণ বারের অস্তিত্ব ধরা পড়ে।

কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শফিকুল ইসলাম নামের ওই যাত্রী একটি রিচার্জেবল ফ্যানের ভেতরে করে ২০টি স্বর্ণ বার বহন করছিলেন; তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণ বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম; বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দাবি করেন, তার পরিচিত এক ব্যক্তি তাকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে আসার জন্য দিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য