,

ডেসটিনির রফিকুলের ১২ বছরের কারাদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : ডেসটিনি ২০০০ লিমিটেডের ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের দুই মামলার একটি মামলায় ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছর কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে জেনারেল (অব.) হারুন-অর-রশিদের চার বছরসহ অপর ৪৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায়ও ঘোষণা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে রফিকুল আমীনের ২শ কোটি টাকা অর্থদণ্ড এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের একশ কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

রায় ঘোষণার এ মামলাটি ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির দুর্নীতির মামলা বলে জানান দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

২০১৪ সালের ৪ মে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় আসামি ৪৬ জন আসামি। যাদের মধ্যে রফিকুল আমীন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম গত ১০ বছর ধরে কারাগারে আছেন। জামিনে আছেন- আসামি লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, মিসেস জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। বাকি আসামিরা আসামি ১০ বছর পর এখনো পলাতক রয়েছেন।

মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন।

২০১৬ সালের ৬ নভেম্বর ডেসটিনি মাল্টিপারপাস মামলায় বাদী দুদকের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম সাক্ষ্য দেওয়া শুরু করেন। মামলাটিতে আদালত চার্জশিটে থাকা ৩০৩ জন সাক্ষীর মধ্যে ২০২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না