,

বিশেষ প্রয়োজন ছাড়া আর বিদেশ সফর নয়: অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফর নিয়ন্ত্রণ করার কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

অহেতুক ব্যয় কমাতে উদ্যোগ নেওয়া হলেও সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বেড়ে গেছে বলে অভিযোগ উঠছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী মুস্তফা কামাল। বলেন, ‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেগুলো আপনারা দেখছেন, এগুলো আগের অ্যাপ্রুভাল নেওয়া। সে সমস্ত ক্ষেত্রে আমরা অনুমোদন দিয়েছি।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, এখন থেকে কোনো প্রয়োজন না থাকলে বিদেশ সফর আর নয়। যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, তাহলে তারা যাবেন; অন্যথায় কেউ যাবেন না। এটা কমানো হবে।’

এ সময় প্রকল্প বাস্তবায়ন কমানোর কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘যেসব প্রকল্প আমরা করতে চেয়েছিলাম, আমরা যদি মনে করি সেগুলো এখন না করলেও সমস্যা নাই সেগুলোকে আমরা পরবর্তী সময়ের জন্য রেখে দেব। এভাবে আমরা সমন্বয় করছি। এখানে কোনো কিছুর কমতি না, শুধু সময় ইফেকটিভলি ম্যানেজ করতে চাই।’

জিডিপির হিসাব নিয়ে অর্থনীতিবিদদের সংশয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমরা যা বলেছি, আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকসহ অন্যান্য কেউ তো আপত্তি করে না। তারা আমাদের সাথে একমত, সেটা দেখলেই বুঝা যায়। চারদিকে তাকালেই বুঝতে পারবেন দেশের অর্থনীতি কতোটা শক্তিশালী ও বেগবান।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না