,

গৃহবধূ হত্যায় সতীনসহ ৩ জনের মৃত্যুদণ্ড, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রথম স্ত্রীকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে আলমত পুড়িয়ে নষ্ট করার মামলায় সতীন প্রতিমা রানী চৌধুরী (৪০) সৎ-ছেলে আকাশ চৌধুরী (২২) ও দ্বিতীয় স্ত্রী ভাই কাজল মহন্ত (২৭) কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩।

এছাড়া একই মামলায় স্বামী সাধনানন্দ চৌধুরী (৫৮) কে আমৃত্যু কারাদণ্ড ও প্রতিবেশি জীবন দাস (২৮) নামে এক আসামীকে ১০ বছর কারাদণ্ডের সাথে ১ লক্ষ টাকা জরিমানা করেন আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার ৩ টার দিকে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম রেজাউল বারী এই আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ৬ এপ্রিল রাত আনুমানিক ৯ টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সাধনানন্দ চৌধুরী ও তার দ্বিতীয় স্ত্রী, সৎ-ছেলে, দ্বিতীয় স্ত্রী’র ভাই ও এক প্রতিবেশি একত্রিত হয়ে সাধনানন্দের প্রথম স্ত্রী দিসিস তাপতী রানীকে হত্যা করে। পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্যে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য