,

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার সকালে তাকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, কামরুল ইসলামের অবস্থা এখনো স্থিতিশীল নয়। সকালে তার অন্তত ১০ বার পাতলা পায়খানা হয়েছে। ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেসার কমে গেছে। এ জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।

কামরুল ইসলামের সুচিকিৎসার জন্য অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে নয় চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সাবেক এই মন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য। বার কাউন্সিল নির্বাচনে প্রচারণায় অংশ নিতে গতকাল মঙ্গলবার তিনি রাজশাহীতে আসেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ১ নম্বর বার ভবনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল পরিচিতি সভায় অংশ নেওয়ার কথা ছিল তার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য