,

মেয়েকে সামলে রাখো আগে, চাঙ্কি পাণ্ডেকে ফারহা খান

news-image

বিনোদন ডেস্ক : তারকা সন্তানদের যে কোন কাজে পান থেকে চুন খসলেই দোষ! সবার সব রাগ যেন গিয়ে পড়ে বাবা-মায়েদের উপরেই! চাঙ্কি পাণ্ডেকে কি সে জন্যই দোষারোপ করলেন ফারহা খান? জনপ্রিয় এ নৃত্য পরিচালক প্রকাশ্যেই অভিনেতাকে বলেছেন, ‘নিজের মেয়েকে সামলে রাখো আগে!’ কিন্তু কেন এমন কথা বললেন ফারহা খান?

কিন্তু ঠিক কি ঘটিয়েছেন চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডে?

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি মজাদার ভিডিও পোস্ট করেছেন অনন্যা। তাতে তিনি নিজের পরিচয় দেয়ার ফাঁকেই থামিয়ে দিচ্ছেন ফারহা। তিনি বলছেন, ‘তুমি খালিপিলি-র জন্য জাতীয় পুরস্কার পেয়ে গেছো!’

অনন্যা উল্লাসে ফেটে পড়তেই ফারহা অবশ্য বলছেন, তিনি স্রেফ মজা করছিলেন! ভিডিওর ক্যাপশনে অনন্যা হাসতে হাসতেই লিখেন, ‘এমন বাড়াবাড়ি অভিনয়ের জন্য পঞ্চাশ টাকা কাটা হোক! ফারহার সঙ্গে ভিডিও মানেই দেদার মজা!’

এরপরই আসরে নেমেছেন বাবা চাঙ্কি পাণ্ডেও। অনন্যার পোস্টের নীচে মন্তব্যে লিখেছেন, ‘অভিনয়ের বাড়াবাড়ির জন্য তোমার পুরস্কার পাওয়া উচিত ফারহা!’ তাতেই নৃত্য পরিচালকের এই পাল্টা খুনসুটি- ‘নিজের মেয়েকে সামলে রাখো আগে!’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য