,

ফ্ল্যাটে থেকে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ঢাকা শহরে খেলার সুযোগ খুব কম, শিশুরা ফ্ল্যাটে বসবাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। আমি বাবা-মায়েদের অনুরোধ করবো, কিছু সময়ের জন্য যেন তারা খেলার সুযোগ পায় এমন ব্যবস্থা করতে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের দিকেও বিশেষ গুরুত্ব দেয়ার কথাও জানান তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের পরিবারের সঙ্গে ক্রীড়া অঙ্গনের সম্পর্ক সবসময় রয়েছে। আমার বাবা খেলতেন। আমার ভাই শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলও খেলতেন। এমনকি কামাল-জামালের স্ত্রীরাও খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিখানা থেকে দেশে ফিরে এসে যখন দায়িত্ব গ্রহণ করলেন। তখন তিনি বাংলাদেশকে একটি প্রদেশ থেকে একটি রাষ্ট্রে উন্নীত করা শুরু করেন। স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার জন্য তিনি একে একে সব প্রতিষ্ঠান তৈরি করেন। সেইসঙ্গে ক্রীড়ার দিকে থেকে বাংলাদেশ যেন এগিয়ে যায়, বঙ্গবন্ধু সেই ব্যবস্থাও করেছিলেন।

এসময় খেলাধুলা ও সংস্কৃতির চর্চা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্যও করেন তিনি বলেন, এ কারণে শিশুদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। গ্রামীণ খেলাগুলো আমাদের চালুর ব্যবস্থা নিতে হবে। আমরা এ ব্যাপারে সহায়তা করছি। আমরা চাই, আমাদের এ ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাক।

এর আগে এদিন ২০১৩-২০২০ সালে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ৮৫ জন সেরা খেলোয়াড় ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য