,

সাংসারিক বিবাদ মেটানোর ‘টোপ’, গৃহবধূকে ৭৯ দিন ‘ধর্ষণ’ তান্ত্রিকের

news-image

অনলাইন ডেস্ক : সংসারে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে তান্ত্রিকের দারস্থ হয়েছিলেন গৃহবধূ। অভিযোগ উঠেছে, সাংসারিক সেই বিবাদ মেটানোর নামে গৃহবধূকে তান্ত্রিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে ওডিশার বালাসোর জেলার জালেশ্বর এলাকায়।

ওই গৃহবধূ স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং দেবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত স্বামীর নাম শেখ তারাফ। জানা গেছে, বেশ কয়েক বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাদের দু’বছরের এক ছেলে রয়েছে।

গৃহবধূ পুলিশকে জানিয়েছে, ২০১৭ সাল থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে তার বিবাদ চলছিল। স্বামী মারধর করতেন। সাংসারিক ঝঞ্ঝাট মেটানোর জন্যই ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তিনি। অভিয়োগ, সেই সুযোগ নিয়ে তার ওপর তান্ত্রিক অত্যাচার চালায়। ৭৯ দিন ধরে ওই গৃহবধূকে ধর্ষণ করে অভিযুক্ত তান্ত্রিক। তাকে একটা ঘরে বন্ধ করে রেখে দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা। সূত্র : জি২৪ ঘণ্টা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য