,

দোকানের সুরঙ্গে লুকানো ছিল ১০৫০ লিটার তেল

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরে বাড়তি লাভের আশায় দোকানের মধ্যেই সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে রাখা হয়েছিল ১ হাজার ৫০ লিটার তেল। রোববার বিকেলে প্রতিষ্ঠানটিতে গিয়ে অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য রাখা এসব তেল জব্দ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি টিম। এভাবে তেল মজুত করার দৃশ্য দেখতে পান কর্মকর্তারা।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও নাসরিন আক্তার।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরের কর্ণফুলী মার্কেটের খাজা স্টোরে অভিযান চালানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা বিষয়টি আমাদের কাছে স্বীকারও করেছেন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছে। জব্দ করা তেল আমরা তাৎক্ষণিকভাবে আশপাশের দোকানে বিক্রির জন্য বিতরণ করে দিয়েছি। এভাবে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য