,

কাঁচা আম না শুকিয়েই আচার তৈরি করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : কাঁচা আমের সব ধরনের আচারই লোভনীয়। যদিও একেকজনের পছন্দ ভিন্ন! কেউ পছন্দ করে কাঁচা আমের মোরব্বা, কেউ আবার টক-মিষ্টি আচার।

তবে সব ধরনের আমের আচার তৈরি করাই বেশ সময়সাপেক্ষ আবার জটিলও বটে। কর্মব্যস্ত এই সময়ে অনেকেই আমের আচার তৈরির বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারেন না।

তবে চাইলে কিন্তু আপনি ঘরে বসে মাত্র ৭০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন কাঁচা আমের সুস্বাদু আচার। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

কাঁচা আম না শুকিয়েই আচার তৈরি করবেন যেভাবে

১. কাঁচা আম ২-৩টি
২. হলুদ গুঁড়া ১ চা চামচ
৩. হিং আধা চা চামচ
৪. মৌরি বীজ ২ টেবিল চামচ
৫. জিরা বীজ ২ টেবিল চামচ
৬. মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
৭. লবণ ১ টেবিল চামচ ও
৮. সরিষার তেল ৩-৪ টেবিল চামচ।

কাঁচা আম না শুকিয়েই আচার তৈরি করবেন যেভাবে

পদ্ধতি

প্রথমে কাঁচা আম পাতলা করে কেটে নিন। এরপর আমের লবণ ছিটিয়ে ১ ঘণ্টা রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।

এবার একটি পাত্রে কাঁচা আমের টুকরো, হলুদ গুঁড়া, মৌরি, জিরা, মরিচ গুঁড়া ও হিং মিশিয়ে নিন।

সবশেষে সরিষার তেলসহ বাকি উপকরণ মিশিয়ে ঝটপট তৈরি করে নিন কাঁচা আমের আচার।

ঘরে তৈরি কাঁচা আমের আচার তৈরি হয়ে। এই আচার ৪ দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না