,

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঢাকার লেনে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। আজ শনিবার সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে।

মহাসড়ক এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কের কয়েকটি স্থানে গাড়ির কিছুটা জট থাকলেও রাস্তায় স্বাভাবিক গতিতেই চলছে।

যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া দিয়েও যাত্রীরা গাড়ি পাচ্ছেন না। হাজার হাজার যাত্রী সড়কের পাশে দাঁড়িয়ে আছেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যাচ্ছেন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান বলেন, ঈদের ছুটি শেষে মানুষ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে। যে কারণে গতকাল শুক্রবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। আজ সকালেও গাড়ির চাপ কিছুটা বেশি রয়েছে। তবে কোথাও যানজট বা গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়নি। সবাই নির্বিঘ্নে কর্মক্ষেত্রে ফিরতে পারছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য