,

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় বিনা (২২) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা সামনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, সার্ক ফোয়ারার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

এই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন।

রমনা থানা পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাড়ি খায়, এতে বিনা পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। বিনা ও মোস্তফা পূর্বপরিচিত ছিলেন নাকি রাইডার-যাত্রী ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না