,

নাচ ও মডেলিং করার ‘অপরাধে’ বোনকে গুলি করে মারলেন ভাই

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে নাচ ও মডেলিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার অপরাধে এক তরুণীকে গুলি করে হত্যা করেছেন তার ভাই। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌর থেকে ১৩০ কিলোমিটার দূরে রেনালা খুর্দ ওকারা গ্রামে ‘অনার কিলিংয়ের’ এ ঘটনা ঘটে। ২১ বছরের ওই তরুণীর নাম সিদ্রা। ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে স্থানীয় একটি পোশাক সংস্থার জন্য মডেলিং করছিলেন সিদ্রা। পাশাপাশি ফয়সালাবাদ শহরে একটি নাচের অনুষ্ঠানেও অংশ নেন। সেটাও মেনে নিতে পারেনি তার পরিবার।

সিদ্রার বাবা-মা তাকে ‘পারিবারিক ঐতিহ্য’ বজায় রাখার জন্য দুই পেশা-ই ছেড়ে দিতে বললেও তাতে রাজি হননি ওই তরুণী।

পুলিশ আরও জানিয়েছে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য গত সপ্তাহে ফয়সালাবাদ থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। বৃহস্পতিবার তার বাবা-মা এবং ভাই তাকে আবারও পেশাগত কারণে কথা শোনাতে শুরু করেন। এমনকি, সিদ্রাকে তারা মারধরও করেন। কিন্তু সিদ্রা সাফ জানিয়ে দেন যে, তিনি তার পেশা ছাড়বেন না। এর পর এক আত্মীয় সিদ্রার নাচের ভিডিও তার ভাইকে পাঠালে তা নিয়ে আবারও কথা কাটাকাটি শুরু হয় সিদ্রা এবং তার ভাইয়ের মধ্যে। এর পর বিবাদ চরমে পৌঁছলে হঠাৎই সিদ্রার ওপর গুলি চালান ভাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিদ্রার।

অপরাধ স্বীকার করে নেওয়ায় ভাইকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন