,

যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যে গর্ভপাতের আইন বাতিল হচ্ছে

news-image

বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গচ্ছিত গর্ভপাত আইন সংক্রান্ত একটি গোপন খসড়া নথি ফাঁস হয়েছে। তাতে বলা হয়েছে, মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাতের আইনি অধিকারকে বাতিল করতে চলছে। মার্কিন সুপ্রিম কোর্ট ওই রায় বাতিল করে দিলে অবিলম্বে ২২টি অঙ্গরাজ্যে গর্ভপাতকে অবৈধ করে দেওয়া হতে পারে। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।৯৮ পৃষ্ঠার খসড়া নথিতে বিচারক স্যামুয়েল আলিতো লিখেছেন, ১৯৭৩ সালের রো বনাম ওয়েডের মামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতকে বৈধ করাটা বিরাট ভুল ছিল। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, তাদের হাতে ওই গোপন নথির খসড়া এসে পৌঁছেছে। তাতে বিচারপতি স্যামুয়েল আলিতোর স্বাক্ষর রয়েছে। সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের উপস্থিতিতে শীর্ষ আদালতে সেটি পেশও করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাতে ১৯৭৩ সালের একটি মামলার রায়ে মহিলাদের গর্ভপাতের অধিকার প্রদানকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

১৯৭৩ সালের ওই রায়ে, আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছিল, দেশের সংবিধানে গর্ভবতী মহিলাদের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞার চোখ রাঙানি এড়িয়ে নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন তারা। পলিটিকো -র দাবি, ফাঁস হওয়া খসড়া নথিতে ১৯৭৩ সালের সিদ্ধান্তকে বাতিল করার কথা বলেছেন বিচারপতি আলিতো। ওই খসড়া একটি প্রতিলিপি নিজেদের ওয়েবসাইটেও তুলে ধরেছে সংবাদমাধ্যমটি। বিচারকরা আগামী জুলাইয়ের প্রথম দিকে রুল জারি করবেন বলে আশা করা হচ্ছে।

তবে, গর্ভপাত আইনের নথি ফাঁসের বিষয়ে সুপ্রিম কোর্ট বা হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য