,

সরকারের উন্নয়ন চোখে দেখে না দেশবিরোধী অপশক্তি: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে সরকারের অভাবনীয় যে উন্নয়ন, তা বিএনপিসহ দেশবিরোধী শক্তি চোখে দেখে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘দেশবিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যাচার আর গুজব রটানোই বিএনপির রাজনীতি। দেশের অভূতপূর্ব উন্নয়ন তাদের চোখে পড়ে না।’

শুক্রবার (৬ মে) বিকেলে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘করোনাকালে বিএনপি-জামায়াতকে মাঠেই দেখা যায়নি। অন্য কোনো দলকেও দেখা যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন নানা ধরনের সহায়তা দিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন। এটি করতে গিয়ে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মীর মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচজন নেতা ও কয়েকজন এমপি মারা গেছেন। অন্য কোনো দলের ক্ষেত্রে এ রকম হয়নি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার মানুষ অত্যন্ত আনন্দ উল্লাসের সঙ্গে নির্বিঘ্নে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেছেন, এটি অভাবনীয়। অথচ মির্জা ফখরুল ইসলাম বলেছেন উল্টো কথা। কারণ তাদের কাজ হচ্ছে মিথ্যাচার করা। এরমধ্যে তাদের রাজনীতি সীমাবদ্ধ।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এ যুগ্ম-সম্পাদক বলেন, ‘যেভাবে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে, তা শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। সরকারের এ সাফল্য জনগণের কাছে তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াত যে অপপ্রচার করছে, তার বিরুদ্ধে জনগণের কাছে সত্য প্রচার করতে হবে। তাহলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের বিপুল বিজয় হবে।’

দলের প্রতি যাদের ত্যাগ আছে, নিষ্ঠা রয়েছে, দলের দুঃসময়ে যারা দলের প্রতি অবিচল আস্থা রেখেছেন তাদেরকে দলীয় নেতৃত্বের আসনে বসাতে হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে কার অর্থ-বিত্ত আছে, তা কখনো বিবেচ্য বিষয় নয়। দলের সভাপতি কখনো এটা বিবেচনায় আনেননি, জাতির পিতা বঙ্গবন্ধুও আনেননি।’

তিনি বলেন, ‘সবাই এখন আওয়ামী লীগ করতে চায়, সবাই নৌকায় উঠতে চায়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে, সবাইকে আওয়ামী লীগের নৌকায় তোলার প্রয়োজন নেই। সমাজে যারা ধিকৃত, মাদক-চোরাকারবার, জায়গা দখলের সঙ্গে জড়িত, চাঁদাবাজি বা অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরকে আওয়ামী লীগে প্রয়োজন নেই।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা যুবলীগের সভাপতি বাহাদুর আহমেদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না