,

দৌলতদিয়া দিয়ে ২৪ ঘণ্টায় ঢাকার পথে সাড়ে ৬ হাজার যানবাহন

news-image

জেলা প্রতিনিধি : ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ব্যবহার করে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ।

দৌলতদিয়া প্রান্তের দীর্ঘ ভোগান্তি ও অপেক্ষা ছাড়াই যাত্রীরা এবার ফেরি ও লঞ্চে উঠতে পারছেন। তবে অনেক সময় পন্টুনে ফেরির জন্য অপেক্ষায় থাকতেও দেখা গেছে যাত্রীদের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করে প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন নদী পার হয়ে ঢাকামুখী হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল ও যাত্রী ভোগান্তি নেই। যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে ২১টি ফেরির মধ্যে আজ ১৯টি চলাচল করছে। দুইটি ফেরি রেডি আছে, চাপ বাড়লে বহরে যোগ করা হবে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন নদী পার হয়েছে। এর মধ্যে বাস ৮৮১টি, ট্রাক ৮১২টি, ছোট গাড়ি ৩ হাজার ৮০৮টি। এছাড়া ৯৫৪টি মোটরসাইকেল পার হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য