,

মেয়ের গানে তবলা বাজালেন চিত্রনায়ক নাঈম

news-image

বিনোদন ডেস্ক : সিনেমায় আসার আগে শখের বশে গান গাইতেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। কয়েকটি ব্যান্ড দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বাবার এই শখটি পেয়েছেন তার মেয়ে মাহাদিয়া নাঈমও। নিয়মিতই গান করেন তিনি। প্রকাশ করেছেন বেশ কয়েকটি গান।

এখন গানের সঙ্গে তেমন সক্রিয় না থাকলেও সুযোগ পেলেই পারিবারিক আয়োজনে মেয়ের সঙ্গে গাইতে বসে যান নাঈম। একবার মেয়ের গানে গিয়াটার বাজানোর ভিডিও প্রকাশ করেছিলেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে সেই গান প্রকাশের পর প্রশংসায় ভাসেন বাবা ও মেয়ে দুজনই। এবার মেয়ের গানে তবলা বাজিয়ে সবার মন জয় করলেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়ক।

আজ বৃহস্পতিবার ফেসবুকে মাহাদিয়া নাঈম একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে মাহাদিয়া কণ্ঠে তুলেছেন ভারতীয় বাংলা সিনেমার গান ‘কী করে বলব তোমায়’, আর পাশে বসে তবলা বাজাচ্ছেন নাঈম। ভিডিও ক্যাপশনে মাহাদিয়া নাঈম লেখেন, ‘দীর্ঘদিন পর বাবার সঙ্গে গাইলাম।’

বাবা-মেয়ের এই যুগল পারফরমেন্স মন ভরিয়েছে নেটিজেনদের। মেয়ের কণ্ঠে বাবার তবলা বাজানোর প্রশংসা করছেন সবাই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য