,

যাত্রাবাড়ীতে নারী শ্রমিক খুন, ঘটনার আগে যুবকের লিঙ্গ কর্তন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে শাহীনা আক্তার (২১) নামে এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীর (৩০) নামে এক যুবকের লিঙ্গ কর্তন করার জেরে যাত্রাবাড়ীর মাতুয়াইলের বাগিচাগাও ডগাইর এলাকার একটি ভবনের সাত তলায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর পুলিশি প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আয়ান মাহমুদ দীপ জানান, পোশাক শ্রমিক শাহিনা ও জাহাঙ্গীর উভয় বিবাহিত। শাহীনা নারায়ণগঞ্জের মদনপুরে তার স্বামী রুহুল আমিনের সঙ্গে থাকতেন। জাহাঙ্গীর তার স্ত্রী নুরনাহার ও সন্তানদের নিয়ে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় থাকতেন।

ধারণা করা হচ্ছে, হতাহতের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। এর কারণে বিকেলে শাহিনা তার পরিচিত মাতুয়াইল এলাকার একটি বাসায় জাহাঙ্গীরকে নিয়ে যান। সেখানে কোনো কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীনা জাহাঙ্গীরের লিঙ্গ কর্তন করলে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

পুলিশ পরিদর্শক মাহমুদ বলেন, শাহীনার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। যেই বাসায় ঘটনাটি ঘটে সেই বাসার লোকজন ভয়ে পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না