,

জাতীয় ঈদগাহে গরম কমাবে ৭০০ পাখা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই বছর পর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ঈদের জামাত। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় শুরু হবে ঈদের প্রধান জামাত। ঈদগাহে এবারের জামাতে ৩৫ হাজার মানুষের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই গরমে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মানুষকে স্বস্তি দিতে ব্যবস্থা করা হয়েছে ৭০০ বৈদ্যুতিক পাখার। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

তিনি বলেন, গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান, সে জন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।

ওসি আরও বলেন, সোমবার ভোররাতে ঝড় বয়ে গেলেও ঈদগাহের অস্থায়ী অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া ঈদের দিন বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্য সেবামূলক ব্যবস্থাও রাখা হয়েছে। মাঠের চারিদিকে ৪৮টি সিসি ক্যামেরা এবং প্রবেশ পথে পুলিশ ও র‍্যাবের দুটি কন্ট্রোল রুম বসানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য