,

টাঙ্গাইলের ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের একটি ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পুরোনো এই মাঠে ১১ বছর ধরে ঈদের জামাত হচ্ছে না।

আজ সোমবার এ তথ্য জানান কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন।

ঘাটাইল উপজেলায় দেওপাড়া ইউনিয়নের ভোজদত্ত গ্রামের ঈদগাহ প্রায় ২০০ বছরের পুরোনো। সেই মাঠ নিয়ে কালিহাতী ও ঘাটাইল উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দাদের দখল নেওয়ার জেরে খুন হন বীরবাসিন্দা গ্রামের আব্দুল গফুর। এরপর থেকে সেই মাঠে ঈদের জামাত হয় না।

এ বছরও সেই মাঠে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম এ সংক্রান্ত আদেশ জারি করেছেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর গফুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেন গফুরের ছেলে মোস্তফা কামাল। মামলায় আসামি করেন ১৭ জনকে। পুলিশ আদালতে প্রতিবেদন পাঠায় ১৩ জনের নামে। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে। ওই হত্যাকাণ্ডের পর দুই উপজেলায় মানুষের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়।

গফুর নিহতের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১১ বছর ধরে দুই ঈদে ভোজদত্ত ঈদগাহে জেলা প্রশাসকের নির্দেশক্রমে ১৪৪ ধারা জারি করে আসছে স্থানীয় উপজেলা প্রশাসন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এ বিষয়ে কালিহাতীর ইউএনও নাজমুল হুসেইন বলেন, আসন্ন ঈদুল ফিতরে ভোজদত্ত ঈদগাহে ১৪৪ ধারা কার্যকর থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য