,

বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবারের সদস্য ও কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আগামীকাল মঙ্গলবার সকালে বঙ্গভবন দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বঙ্গভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।’

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রপতি ভবনে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন তিনি।

সাধারণত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে অংশ নেন রাষ্ট্রপতি। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে গত দুই বছরের মতো এবারও তার জাতীয় ঈদগাহ ময়দানের কর্মসূচি বাতিল করা হয়েছে।

বঙ্গভবনের মুখপাত্র জানান, নামাজ শেষে রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাবেন। পরে তিনি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। তবে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে খাবার পরিবেশনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হবে না।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না