,

রূপগঞ্জে মাইক্রোবাস চালককে গলাকেটে হত্যা

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাইফুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাস চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার কোশাব এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বালিগঞ্জ এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাইফুল ইসলাম গাজীপুর বাসস্ট্যান্ডে লুৎফর রহমানের মাইক্রোবাস ভাড়ায় চালান। রবিবার সকালে তিনি গাজীপুর থেকে কুমিল্লায় যাত্রী নিয়ে যান। রাতে যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ হত্যাকাণ্ড টাকা পয়সা ও মোবাইল ছিনতাইয়ের জন্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত আড়াইটার দিকে উপজেলার কোশাব এলাকার এশিয়ান বাইপাস সড়কে একটি হাইএস গাড়িতে এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সাইফুল ইসলামের পরিবারের লোকজন মর্গে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য