,

বরিশাল বিভাগের ১৭০ টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল বিভাগের ১৭০টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর বিভিন্ন মসজিদে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা।

৩০টি রোজা রাখা শেষে আজ ঈদ উদযাপন করেন তারা। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজী বাড়ী শাহ সুফি জাহাগীরিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নগরীর ৭টি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, দপদপিয়া, বাউফল, বগা, নিশানবাড়িয়া, রাঙ্গাবালী ও বরগুনার ডাবুয়াসহ বিভাগের ১৭০টি মসজিদে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে অন্যান্য বছরের মতো ঈদের আনুষ্ঠানিকতা পালন করেন তারা। বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ আজ ঈদ উদযাপন করছেন বলে জানিয়েছেন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিন সিকদার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য