,

ঈদে যেসব হলে ‘শান’ ছবিটি দেখা যাবে

news-image

বিনোদন প্রতিবেদক : প্রতিক্ষার অবসান হচ্ছে। অবশেষে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে ঈদের দিন মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকে দেশর বিভাগীয় শহরগুলোর বড় ও ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোয় মুক্তি পাচ্ছে ছবিটি। ঈদের পর ধাপে ধাপে আরও কয়েকটি দেশে মুক্তি পাবে ছবিটি।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ ৩৪ টি হলে মুক্তি পাচ্ছে। ‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

পরিচালক জানান, শান সব সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলে মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত হল সংখ্যা ৩৪টি। তবে ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে।

পরিচালক আরও বলেন, ‘এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হবার জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি সেই ভালোবাসা আপনারা আমাদের দেবেন।’

এই ছবিটির মাধ্যমে সিয়াম-পূজা ‘পোড়ামন ২’ ও ‘দহনের’ পর একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়।

সিয়াম আহমেদ বলেন, ‘অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। চাই, ছবিটি দর্শকরা হলে দিয়ে দেখুক। ছবিটি দেখার পর ভালোমন্দ নিয়ে আলাপ করুক।’

পূজাও চেরিও সবাইকে হলে গিয়ে ‘শান’ দেখার আহ্বান জানিয়ে বলেন, এটা আমাদের অন্যতম একটি স্বপ্নের প্রজেক্ট। আশা করি সবাই হলে গিয়ে শান দেখবেন।’

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

পবিত্র ঈদ-উল-ফিতর এ ‘শান’ যে সকল সিনেমা হলে মুক্তি পাচ্ছে:

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য