,

উত্তরের বিভাগীয় নগরী রংপুরে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

news-image

রংপুর ব্যুরো : মহামারী করোনা প্রকোপের কারণে দীর্ঘ ২ বছর পর সারাদেশের মতো এবার উত্তরের বিভাগীয় নগরী রংপুরেও ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এবার রংপুর নগরীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এদিকে ইতোমধ্যে রংপুর নগরীসহ জেলায় ঈদের জামাত আদায়ের জন্য সবধরনের প্রস্তুতি শুরু হয়েছে। পাড়া মহল্লার ঈদগাহ মাঠের প্রবেশ মুখে নির্মাণ করা হচ্ছে বর্ণিল গেট। কোথাও কোথাও সড়কে নির্মাণ করা হচ্ছে তোরণ।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর নগরীর প্রধান ঈদগাহ ময়দান কালেক্টরেট ঈদগাহ ময়দান সাজানো হচ্ছে। ইতিমধ্যে প্রবেশ গ্রেট নির্মাণ করা হয়েছে। ময়দানের ভিতরে সামিয়ানা তৈরীর কাজ চলমান রয়েছে। এ ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন রংপুরের পরিচালক মুহাম্মদ আবুল কালাম। তিনি জানান, রংপুরে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, তবে আবহাওয়া খারাপ থাকলে কিংবা বৃষ্টি হলে সকাল ৯টায় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।

এবারে রংপুর পুলিশ লাইন মাঠে ঈদের জামাত হবে না তবে সকাল ৮টায় পুলিশ লাইন্সের ভিতরে ঈদের নামাজ হবে। সদর মসজিদ মাঠ, পশ্চিম নীলকন্ঠ ঈদগাহ মাঠ, মুন্সিপাড়া ঈদগাহ,রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং বড়বাড়ি ঈদগাহ, দামুদরপুর বড় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও নগরী ও জেলার বিভিন্ন এলাকার বেশিরভাগ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টার ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে ঈদকে ঘিরে পুরো রংপুর নগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দানসহ নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সড়ক পথে শৃঙ্খলা ফেরাতে রয়েছে পুলিশ চেকপোস্ট। ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এব্যাপারে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, করোনা মহামারীর সংকট কাটিয়ে ২ বছর পর এবার সারাদেশের ন্যায় রংপুরেও ঈদের জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এজন্য রংপুরের প্রধান ঈদগাহ ময়দান কালেক্টরেট ময়দানের সাজসজ্জার কাজ চলছে। মুসল্লীরা যাতে সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পারেন সে বিষয়ে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।

রংপুর জেলা ও মহানগরীতে এই ঈদ উৎসবকে নির্বিঘœ করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ও মেট্রোপলিটন পুলিশ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না