,

সংসদে নারীদের পাশে বসে পর্নো দেখে দলীয় পদ হারালেন এমপি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের সংসদে নারী সহকর্মীদের পাশে বসে পর্নো দেখার অভিযোগে ব্রিটিশ সংসদ সদস্যকে (এমপি) দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিল প্যারিশ নামের ওই এমপি টরি দলের সদস্য। তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্লামেন্টারি পার্টি।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় তদন্ত শুরু হলেও এখনই পদত্যাগ করতে নারাজ নিল প্যারিশ। তিনি দাবি করেছেন, ‘ভুল করে’ পর্নো ওয়েবসাইট খুলে থাকতে পারে। তবে তদন্তে নিলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে, কমন্সের কাছে ক্ষমা চাওয়া থেকে সাময়িক বরখাস্ত বা বহিষ্কার হওয়ার মতো কঠোর শাস্তির মুখে পড়তে পারেন তিনি।

এমপি কিভাবে চেম্বার ও কমিটিতে বসে পর্নোগ্রাফি দেখেছেন তার বর্ণনা টরি দলের চিফ হুইপের কাছে দিয়েছেন ঘটনার সময় উপস্থিত থাকা দুজন সংসদ সদস্য। ঘটনার সময় চেম্বারে ৫০-৬০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।

টরি দলের চিপ হুইপ ক্রিস হেটনের দপ্তর গত বুধবার জানায়, ঘটনাটি তদন্ত কমিটির কাছে পাঠানো হবে। কমিটির তদন্তের পর তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য