,

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে আগামীকাল রোববার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। ফলে এসব দেশে আগামী সোমবার উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর।

শনিবার সন্ধ্যার পর সৌদি আরবের রাজকীয় আদালত জানিয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মে ঈদুল ফিতর পালিত হবে এবং ১ মে রমজান মাসের শেষ দিন।

করোনা মহামারি শুরু হওয়ার এবারই প্রথম মুক্তভাবে ঈদ উদযাপন করবে সৌদি আরব। দুই পবিত্র মসজিদ- হারামাইন শরিফ ও মসজিদে নববিতে ঈদের নামাজের জন্য এবার কোনো অনুমতি লাগবে না। এ ছাড়া থাকছে না কোনো বিধিনিষেধ।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসাবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য