,

কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় কমে আসবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৫ দশমিক ৬, ময়মনসিংহে ৩৪ দশমিক ৮, চট্টগ্রামে ৩৩ দশমিক ৪, সিলেটে ৩৫ দশমিক ৬, রাজশাহীতে ৩৮ দশমিক ৩, রংপুরে ৩২ দশমিক ৬, খুলনায় ৩৬ এবং বরিশালে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বদলগাছি ও সিলেটে ৩৮ মিলিমিটার। এ ছাড়া তেঁতুলিয়ায় ৩৩, ডিমলায় ৩১, রাজারহাটে ২৪, সৈয়দপুরে ১৭, বগুড়ায় ১১, নেত্রকোনায় ১০, চুয়াডাঙ্গা ও খুলনায় ৫, রংপুর ৪, দিনাজপুর ২, সাতক্ষীরা, ফরিদপুর ও ময়মনসিংহে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য