,

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, পরিবারসহ প্রেমিক উধাও

news-image

বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগীতে বিয়ের দাবি নিয়ে জামালপুরের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। বর্তমানে তিনি পুলিশি নিরাপত্তায় রয়েছেন।

গত বৃহস্পতিবার সকাল থেকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর কাঠপট্টি এলাকার প্রেমিক মাহমুদুল হাসানের বাড়িতে তিনি অবস্থান নেন।

জানা যায়, ওই তরুণীর বাড়ি জামালপুরে। তিনি রাজধানীর উত্তরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেন। তার প্রেমিক মাহমুদুল হাসানের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর কাঠপট্টি এলাকায়। মাহমুদুল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সিভিল প্রকৌশল বিভাগে অধ্যয়নরত।

তরুণী জানান, মাহমুদুল হাসানও রাজধানীর উত্তরায় থাকতেন। একই এলাকায় থাকায় তাদের মধ্যে পরিচয় হয়, এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের তিন বছর পর মাহমুদুলকে বিয়ে করার কথা বলেন ওই তরুণী। এরপর থেকেই নানা অযুহাতে তরুণীকে এড়িয়ে চলতে শুরু করে মাহমুদুল। চলতি মাসের শুরুতে মাহমুদুল গ্রামের বাড়ি বরগুনায় চলে আসেন। বাড়িতে আসার পর তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়ে গত চার পাঁচদিন ধরে মোবাইল ফোনটিও বন্ধ করে রাখেন।

পরে ওই তরুণী গত বৃহস্পতিবার সকালে বরগুনায় এসে চান্দখালি বাজার সংলগ্ন মাহমুদুলের বাসায় অবস্থান নেন। আসার পরপরই মাহমুদুল ও তার পরিবার বাসায় তালা লাগিয়ে গা ঢাকা দেন।

তিনি আরও বলেন, দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে, আমি বাধ্য হয়ে এখানে এসেছি। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে সর্বনাশ করেছে। গত তিন বছর ধরে আমাদের রিলেশন। আমি সর্বস্ব খুইয়ে এখন নিরুপায় হয়ে এখানে এসেছি। মাহমুদুল যদি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে না তুলে নেয়, তাহলে আমি এখানেই আত্মহত্যা করব।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, চান্দখালি ফাঁড়ি থেকে পুলিশ পাঠিয়ে তরুণীকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাকে আইনগত সহায়তা দিয়ে পরিবারের মাধ্যমে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহিন বলেন, আমি বিষয়টি জেনেছি, তরুণীকে সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হবে। উভয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বর্তমানে ওই তরুণী পুলিশি নিরাপত্তায় রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না