রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইকে গাছে বেঁধে রেখে ৬ বছরের বোনকে ধর্ষণ

news-image

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় ভাইকে বেঁধে রেখে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা মহিপুর থানায় অভিযুক্ত হাছান শরীফকে প্রধান আসামি করে চারজনের নামে একটি মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্ত হাছান কুয়াকাটা পৌর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তার ৯ বছর বয়সী বড় ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি মাছের ঘেরে জিলাপি ফল খেতে যায়। এ সময় হাছান শিশুটির ভাইকে আম গাছে বেঁধে রেখে মেয়েটিকে ধর্ষণ করে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী