সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে অনশনে বসা সেই তরুণীর আত্মহত্যা

news-image

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় বিয়ের দাবিতে অনশনে বসা সেই তরুণী (২১) আত্মহত্যা করেছেন। পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি। খবর পেয়ে আজ শুক্রবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মামলা তুলে নিতে হুমকি এবং অশ্লীল ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দিতে পারে-এমন আশঙ্কায় আত্মহত্যা করেছেন বলে দাবি তরুণীর স্বজনদের।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের মেনু ভূঁইয়ার ছেলে রুমেলের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা হয় ওই তরুণীর। এরপর তাদের মধ্যে প্রেম হয়। বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করেন রুমেল। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। তাই বিয়ের দাবি নিয়ে ২০২০ সালের ৩ আগস্ট রুমেলের বাড়িতে বিষ হাতে অনশনে বসেন ওই তরুণী। সে সময় রুমেল বাড়ি থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ওই বছরের ৭ আগস্ট তরুণীর ভাই বাদী হয়ে আদালতে ধর্ষণ মামলা করেন। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামতও মেলে। পরে আদালতে তিনজনের নাম উল্লেখ করে জবানবন্দি দেন তরুণী। কিন্তু পুলিশ অন্যদের বাদ দিয়ে রুমেলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ১২ জানুয়ারি অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেয় বাদীপক্ষ। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

মমতা: বিজেপি শতাধিক আসন দখল করেছে

পশ্চিমবঙ্গে ভোট গণনার সময় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স শিক্ষাকে অধিকতর কর্মমুখী ও গবেষণাবান্ধব করার আহ্বান

তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বৈঠক

যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীর সুষ্ঠু বিচারের জন্য যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী