,

নিখোঁজের ২০ ঘণ্টা পর ব্রহ্মপুত্রে মিলল চেয়ারম্যানের ছেলের লাশ

news-image

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাহতাবুল রহমান বাবু (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমলের ছোট ছেলে।

আজ শুক্রবার সকালে পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদের ব্রহ্মপুত্র নদ থেকে বাবুর লাশটি উদ্ধার করা হয়।এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

স্থানীয়রা জানান, বাবু বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। এক পর্যায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে এলাকার মানুষ উদ্ধারের জন্য নদে নেমে পড়েন।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার খাইরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ডুবুরি দল নিয়ে উদ্ধার কাজে অংশ নেন। লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য