,

যে ৭টি কারণে আপনার দিন শুরু করবেন এক গ্লাস “লেবু-পানি” দিয়ে

news-image

স্বাস্থ্য ডেস্কযে প্রচণ্ড গরম পড়েছে, তাতে রোজ সকালে ঘুম থেকে উঠেই নিশ্চয়ই পানি পান করেন? আজ থেকে এই পানিতে মিশিয়ে নিন একটু খানি লেবুর রস। কেন? কারণ রোজ সকালে এই সামান্য একটু লেবুর রস আপনাকে দিতে পারে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। তবে হ্যাঁ, কেবল লেবুর রস দিলেই হবে না। আছে নির্দিষ্ট পরিমাণ, যা আপনার ওজনের ওপরে নির্ভরশীল! চলুন, জেনে নিই কীভাবে ও কতটুকু লেবুর রস পান করবেন এবং এর ৭টি স্বাস্থ্য উপকারিতা।

কীভাবে পান করবেন
বেশিরভাগ মানুষ মনে করেন, গরম পানির সাথে লেবু ও মধু মিশিয়ে পান করলেই সেটা খুব স্বাস্থ্যকর। আসলে এই ধারণা সম্পূর্ণ ভুল! গরম পানিতে লেবু ও মধু উভয়েরই গুণাবলী নষ্ট হয়ে যায়। গরম পানি নয়, সামান্য উষ্ণ পানি বা এই গরমের দিনে কক্ষ তাপমাত্রার পানিতেই মিশিয়ে নিন লেবুর রস। লাইম নয়, লেমনের রস। পাকা, অর্থাৎ পেকে হলুদ হয়ে যাওয়া লেবুর রস। নাহলে খালি পেতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে! আপনার ওজন যদি ১৫০ পাউনডের কম হয়, তাহলে অর্ধেক লেবুর রস এক গ্লাস পানিতে মেশাবেন। আর যদি ১৫০ পাউনডের বেশী হয়, তাহলে মেশাবেন পুরো একটা লেবুর রস।

এবার চলুন, জেনে নিই ৭টি উপকারিতা।

১) যাদের ঘন ঘন ঠাণ্ডা লাগার অভ্যাস আছে, তারা ভালো থাকবেন। সহজে ঠাণ্ডা লাগবে না বা সর্দি-কাশি হবে না।

২) লেবুর ভিটামিন সি কোলাজেন তৈরি বৃদ্ধি করে ও ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সুন্দর করে তোলে।

৩) সকাল সকাল এক গ্লাস লেবু পানি আপনার মেটাবোলিজমকে বৃদ্ধি করে, দেহ থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয় ও সারাদিন আপনার শরীরকে হাইড্রেট রাখে।

৪) সকাল সকাল চা বা কফি পান করে দিন শুরু করেন? বদলে এই লেবু পানি পান করে দেখুন। নিজের এনার্জিতে নিজেই বিস্মিত হবেন!

৫) লিভারের স্বাস্থ্য উন্নত করতে সকালে লেবু পানি তুলনাহীন।

৬) কলার মতই লেবুতে আছে প্রচুর পটাসিয়াম যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে।

৭) মুখের দুর্গন্ধ দূর করে।

রেফারেন্স-
7 Reasons to Start Your Day With a Glass of Lemon Water – .allyou.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ