,

রংপুরে বিআরটিসি বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ১৫

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিআরটিসি বাস ও মিনিবাসের সংঘর্ষে বনিতা রানী (২৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বেলতলী এলাকার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ১৫ জন আহত হয়েছেন। নিহত বনিতা রানী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রামে। এঘটনায় নিহতের স্বামী মামলা দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী বি আরটিসি বাস ও রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নুরানী ট্রাভেলস নামে অপর একটি বাস ওই বিদ্যালয়ের সামনে পৌঁছালে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসির বাসটি সড়ক থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী যাত্রী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় বিআরটিসি বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের স্বামী ষষ্ঠী মহন্ত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য